শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুর কোনাবাড়িতে আগুনে পুড়েছে ৬ ঝুট গুদাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির পারিজাত এলাকায় আগুনে পুড়ে গেছে ৬টি ঝুটের গুদাম। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।

স্থানীয়রা ও দমকল বাহিনী জানায়, আজ ভোট ৪টার দিকে পারিজাত এলাকার একটি ঝুট গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে তবে দমকল বাহিনী ডাম্পিংয়ের কাজ করছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় টিন শেডের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আশপাশের আরও ৫টি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এর মধ্যে আগুনে ঝুটের ৬টি গুদাম পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনে সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ