রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন সাংবাদিক শফিকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শহরের গুহ রোডে মটর সাইকেল এক্সিডেন্ট করেছেন দৈনিক যায়যায় দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন।

এতে হাতে পায়ে ও বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন তিনি। এ সময় স্থানীয়দের সহায়তায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

হাসপাতাল সূত্রে জানাযায়, শফিকুল ইসলাম রুম্মনকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হাত এবং বুক এক্সরে করার পরামর্শ দিয়েছেন। এক্সরের পর অবস্থা বুঝে পরবর্তী চিকিৎসা নিতে হবে।

এদিকে সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন জানান, গুহ রোডের অফিস থেকে কলেজ রোডস্থ বাসায় যাবার সময় কলেজ রোড থেকে আসা বেপরোয়া গতির একটি মোটর সাইকেল তাঁর বাইকটিকে সরাসরি আঘাত করলে সে বাইক থেকে পরে যায়। এসময় মাথায় হেলমেট থাকায় বড় বিপদ থেকে রক্ষা পেলেও হাতে পায়ে এবং বুকে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। এসময় তাঁর বাইকটিও মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ