বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশলাইন্সে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি গ্রামের বাড়ি দুর্গাপুর গিয়েছিলেন।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আসামিদের ধরতে চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ