বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, একই পরিবারের নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। নিহতরা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও দুটি চলন্ত বাসে সংঘর্ষে সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ