রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ শহর প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ সদর শাখার উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

৭ জানুয়ারি বিকাল ৪ ঘটিকায় এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সদর সভাপতি মাওলানা এ বি এম ইমদাদুল্লাহ বলেন, প্রচন্ড শীতে মানুষের কষ্ট লাঘব করার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা ধারাবাহিক কর্মসূচি রেখেছি, আজ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। পরবর্তী অন্য স্থানে বিতরণ করা হবে। মানুষের প্রয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় প্রস্তুত।

উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর সেক্রেটারি সাদিকুল ইসলাম সাদিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, জেলা সেক্রেটারি জননেতা রুকন উদ্দিন, জেলা দফতর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম সদস্য মাওলানা মাহমুদুর রহমান মাহমুদ আরো উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমাদ,জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ