বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

৬ মাসে কুরআন হিফজ করলেন ৯ বছরের হোসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বড়কান্দা দারুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৯ বছরের বয়সী শিক্ষার্থী মো. হোসাইন আহমেদ মাত্র ৬ মাসে পবিত্র গ্রন্থ আল-কুরআন হিফজ করে আলোড়ন সৃষ্টি করেছেন।

তার এ অর্জনে মাদরাসা কর্তৃপক্ষ জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে পাগড়ি প্রদান করেন।

শিশুটির এ অর্জনে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল জব্বার, দুই ওস্তাদ হাফেজ মনজুর আহমেদ ও হাফেজ মো.রিফাত হোসেন এর কৃতিত্ব রয়েছে।

তারা জানান, হোসাইন আহমেদ খুবই মেধাবী ও উদ্যমী। মাত্র এক বছর হয়েছে সে মাদরাসায় ভর্তি হয়েছে। এরইমধ্যে কায়দা, আমপারা শেষ করে ৬ মাসেই কুরআনের হিফজ সম্পূর্ণ করেছে।

তারা আরো জানান, গত এক বছর আগেও হোসাইন, বড়কান্দা আইডিয়াল স্কুল থেকে দ্বিতীয় শ্রেনীতে ‘গোমতী কিন্ডার গার্ডেন এসোসিয়েশন’-এর  ট্যালেন্টপুলে বৃত্তি পায়। পরে তার বাবার স্বপ্ন ও ইচ্ছা পূরণে তাকে মাদরাসায় ভর্তি করা হয়। 

হোসাইন আহমেদ উপজেলার বড়কান্দা গ্রামের রাজমিস্ত্রীর কন্ট্রাক্টর মো.মামুন মিয়ার পুত্র।

তার বাবা জানান, ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন ছিল। তাই স্কুল থেকে মাদরাসা দিয়েছে কুরআন পড়ার জন্য। মাত্র ৬ মাসে বাবার স্বপ্ন পূরণ করেছে সে। তার এ অর্জনে পুরো পরিবার মুগ্ধ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ