বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

আ.লীগের ৫ জন এমপি’ও ভালো খুঁজে পাওয়া যায়নি: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

‘টানা তিনবার অবৈধ নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ৩০০ আসনের এমপির মধ্যে ৫ জনও ভালো এমপি খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ ২০২৪ এর ৭ জানুয়ারি অবৈধ জাতীয় নির্বাচনে দলীয়ভাবে, ২২৩ এমপি হলেও বাকি আসনের এমপি’ও আওয়ামী লীগের দুর্নীতির সাথী ছিল।’ কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীন এ মন্তব্য করেন। বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩০০ এমপিদের মধ্যে ৫ জন ভালো এমপিকেও খুঁজে পাওয়া যায়নি, যারা কোন দুর্নীতি করেনি। যদি তারা দুর্নীতি না করত, তবে এভাবে দেশ ছেড়ে পালাতে হতো না।

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুরে আয়োজিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন মাওলানা আজির উদ্দীন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের এমপি থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান-সদস্যরাও পর্যন্ত পলাতক। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বাসা থেকে কোটি কোটি উদ্ধার করা হয়েছে। এতে করেই বুঝা যায়- আওয়ামী লীগ দেশের সম্পদ কিভাবে বিদেশে পাচার করেছে।

শরীফপুর স্কুল মাঠে আয়োজিত সমাবেশে শরীফপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা শাহ ইসহাকের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক বাহাউল ইসলাম ইকবাল  ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা জমিয়তের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাওলানা শেখ আব্দুল জব্বার, মুফতি আশরাফুল হল, কুলাউড়া উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসাইন, কুলাউড়া উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা নেজাম উদ্দীন, সহসভাপতি মাওলানা সাইফুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ