বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।  

নিহত আল আমিন সিফাত (১২) উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের শেখ আহমদ বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক সহিদ উল্যার ছেলে। সে স্থানীয় ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।    

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

এসব তথ্য নিশ্চিত করেন ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো.ইয়াকুব মিয়া। 

তিনি বলেন, বিকেল সোয়া ৩টার দিকে মাদরাসা ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর সিফাত তার সহপাঠীদের সাথে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে মাদরাসা থেকে বের হয়। যাত্রা পথে সে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় পৌঁছলে মাইজদী থেকে কালিরহাট মুখি বেপরোয়া গতির একটি নসিমন তাকে তার সাইডে এসে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুত্বর আহত হয়ে সিফাত ঘটনাস্থলেই মারা যায়। 

পরে স্থানীয় লোকজন ঘাতক নসিমন চালক ও তার গাড়িকে সনাক্ত করে। ঘটনার পর থেকে ওই চালক পলাতক রয়েছে।    

সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম চৌধুরী জানান, নসিমন চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়নি।

এ বিষয়ে জানতে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ