বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আসন্ন হিন্দু উৎসবে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম যার উৎসব তার, সহযোগীতা সবার এ স্লোগান সামনে রেখে আসন্ন হিন্দু উৎসবে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় হয়।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জাকারিয়া আহমেদ সাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ।

অনুষ্ঠান পরিচালনা করেন আইইউবির শিক্ষার্থী রাতুল হাসান শান্ত ও হরগঙ্গা কলেজের ফাহিম শেখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার আতোয়ার, এডভোকেট মারুফ হাসান মন্টি প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অনন্যা রহমান অর্পা, ইসলামি বিশ্ববিদ্যালয়ের মুহাম্মাদ ইয়ামিন, বিক্রমপুর আদর্শ কলেজের নূরুল আমিন, হাবিবুর রহমান ইউনানি মেডিকেল কলেজের শিহাব আহমেদ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সৌরভ মাঝি, বিক্রমপুর আদর্শ কলেজের মো. নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওবায়দুল্লাহ, মালখানগর কলেজের রুপম প্রমুখ।

এসময় অনুষ্ঠানের বক্তব্যে মুহাম্মাদ ইয়ামিন বলেন, ধর্ম যার উৎসব তার কিন্তু ভিন্ন ধর্মাবলম্বীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সবার। সকলে আমরা ভাই হয়ে একে অপরের পাশে দাঁড়াবো। বিশেষকরে আসন্ন হিন্দু উৎসবে হিন্দুদের জান-মাল যাতে নিরাপদ থাকে সবাই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার এ অনুষ্ঠানটি শেষ হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ