বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

পর্যটকদের সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালীতে আজ থেকে আগামী ৩০ সেপ্টেস্বর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করতে নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

গতকাল শুক্রবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত সংক্রান্ত এই নির্দেশনা জারি করেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, রাঙ্গামাটি জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সাজেক ভ্রমণে পযর্টকদের নিরুৎসাহিত করা হয়েছিল।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার এই সময়সীমা দ্বিতীয় দফায় আরও ৩ দিন বাড়িয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত  করেছে জেলা প্রশাসন। 

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে আজ শনিবার থেকে আগামী ৩ দিন পর্যটকদের সাজেকে না যাওয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি জানান, পর্যটকদের জন্য সাজেক বন্ধ করা হয়নি, তবে বর্তমান পরিস্থিতিতে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ