মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলতি বছরের বন্যায় প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান। 

শনিবার দুপুরে সচিবালয়ে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানান প্রতিমন্ত্রী। দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১৫ জেলা বন্যায় আক্রান্ত হয়েছে, যা পর্যায়ক্রমে বাড়ছে। 

প্রতিমন্ত্রী আরও জানান, অবস্থা দেখে মনে হচ্ছে এবার দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা আছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে, এক মাসের মধ্যে তিন দফা বন্যায় লন্ডভন্ড সিলেটের ১৩ উপজেলা। দুর্গতদের সহায়তার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের।

সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘সিলেট জেলা পুনর্বাসন উন্নয়ন প্রকল্প এরই মধ্যে দেওয়া হয়েছে। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে। কাজ চলছে।’

এদিকে, বন্যায় পুরো সুনামগঞ্জ জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রত্যন্ত অনেক এলাকায় সড়কে পায়ে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

ভুক্তভোগীরা বলছেন, দুই বছর আগে ভয়াবহ বন্যার ক্ষতই এখনো রয়েছে বেশিরভাগ সড়কে। এর মধ্যেই এবারের ৩ দফা বন্যায় পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। 

বিভিন্ন এলাকায় এখনো পানি থাকায় বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। তবে, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ