শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সংকটে বিরোধীদের ঐক্যের ঘোষণা মাওলানা ফজলুর রহমানের লাইভে শায়খ আহমাদুল্লাহর প্রশ্নোত্তর নিয়ে এবার আসছে বই ২৫ বছরের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় ইসলামী যুব আন্দোলনের নতুন লোগো অনুমোদন গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা

কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান পদে জয়ী মাওলানা আলতাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন হাফেজ মাওলানা আলতাফ হোসেন।

তিনি তালা প্রতীক নিয়ে নির্বাচনে ৩২ হাজার ৫৮০টি ভোটে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে মাওলানা আলতাফ হোসেন বলেন, এ বিজয় জনগণের। এ বিজয় আলেম ওলামার। এ বিজয় আপনাদের।

তিনি বলেন, আমি আপনাদের সেবক হিসেবে থাকতে চাই। ইসলাম, আলেম ওলামার বদনাম হয় এমন কোন কাজ আমার দ্বারা হবে না ইনশাল্লাহ।

এদিকে, কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৩৫ হাজার ৩০২টি ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন মোস্তাক আহমদ পলাশ। তিনি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রোকসানা জাহান।

নির্বাচন কমিশন সূত্র জানায়, কানাইঘাট উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটার ছিলেন। বন্যার মধ্যেই এ উপজেলায় ভোট হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ