মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঢাকায় সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং পঞ্চগড়ে কাদিয়ানীদের কথিত সালানা জলসা বন্ধের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা বাইতুল মুকাররম উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ।

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ এর আহ্বায়ক আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর ও সদস্য সচিব আল্লামা মুহিউদ্দিন রাব্বানী বলেন, পঞ্চগড়ে ‘তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত’ কাদিয়ানি সম্প্রদায় কর্তৃক আগামী ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সালানা জলসার নামে ইসলাম ধর্মের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের মঞ্চ করার ঘোষণা দিয়েছে। আমরা অনতিবিলম্বে তাদের অবৈধ সালানা জলসা বন্ধ করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। 

এ সময় সমাবেশে বক্তাগন বলেন, দেশের সাধারণ মানুষের দাবি হলো পঞ্চগড়ে কাদিয়ানিদের সালানা জলসা বন্ধ করতে হবে। কোরআন ও হাদিসের আলোকে বিশ্বের সকল মুসলিমের ঐক্যমতের ভিত্তিতে কাদিয়ানিরা অমুসলিম। ৯০ ভাগ মুসলমানের দেশে মুসলিম পরিচয়ে এবং মুসলমানদের পরিভাষা ব্যবহার করে কোনো জলসা করার অধিকার কাদিয়ানীরা রাখে না। বক্তারা কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং কাদিয়ানীদের অর্থ যোগানদাতা প্রাণ, আরএফএলসহ তাদের দোসর সকল কোম্পানীর পণ্য বর্জন করার আহ্বান জানান।

সমাবেশে আরো বক্তব্য প্রদান করেন, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি আহমদ আলী কাসেমী, মুফতি এমাদউদ্দিন, মুফতি নূর হোসেন নূরানী, মাওলানা নাজমুল হক, মুফতি আরিফ বিল্লাহ প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ