সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখার আহ্বান ইসলামি লেখক ফোরামের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা

আজ বিএনপির অবরোধ, কাল হরতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আজ বুধবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং আগামীকাল ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি। এ নিয়ে বিএনপি তৃতীয় দফায় হরতাল ও অষ্টম দফায় অবরোধ ডাকলো ।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আ. লীগ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সব নেতাকর্মীর মুক্তি দাবি এবং অবৈধ তপসিল ঘোষণার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে আজ বুধবার ভোর ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথে ২৪ ঘণ্টার অবরোধ এবং একই দাবিতে ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।’ 

বিএনপি কর্মসূচি ঘোষণার পর জামায়াতে ইসলামীও আলাদাভাবে অবরোধ ও হরতালের অনুরূপ কর্মসূচি দিয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে অনুরূপ অবরোধ-হরতালের কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।

জেএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ