হাতজোড় করে ক্ষমা চেয়ে ওমরাহ হজের উদ্দেশে দেশ ছাড়ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের সকল সদস্যদের নিয়ে ওমরাহ হজের উদ্দেশে দেশ ত্যাগ করে সৌদি আরবের দিকে রওয়ানা হবেন তিনি।
সৌদি আরব যাওয়ার আগে তিনি সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন। আবার যেন দেশে ফিরে আসতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে এক ব্রিফিংয়ে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।
শামীম ওসমান বলেন, মানুষের জীবন অনেকটা ছোট। এই ছোট জীবনে আমরা অনেক সঙ্ঘাতে জড়িয়ে পড়ি যেটা আমাদের উচিত না। আমি রোববার আমার পুরো পরিবারসহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাবো। আপনারা সবাই দোয়া করবেন। যেন আল্লাহর রাসূল স:-এর রওজা মোবারকে যেতে পারি। সেখানে গিয়ে নিজের জন্য যেভাবে দোয়া করবো সেভাবে যেন সকল মুসলিম উম্মা ও আমার এলাকার ভাই-বোন আছেন দুনিয়ার সকল মানুষের জন্য দোà§