বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কাদিরপুর ইউনিয়নের বড়পুল-হোরম্বি সড়কের ঘাটলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের আব্দুল দাইয়ানের ২ ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের চাচাতো ভাই মো. কামাল হোসেনের ছেলে মো. জাহেদ (১৮)।

কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন জানান, তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে বড়পুল-হোরম্বি সড়কের ঘাটলা এলাকায় হাসান হুজুরের মাদ্রাসার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি খালে পড়ে যায়। এ সময় দুই ভাই ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ আলম জানান, এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে আমরাও শুনেছি। তবে কারও কোনো অভিযোগ পাইনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ