শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জুলাইয়ের অর্জনকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত’ ইউরোপ জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আব্দুল খালিকের ইন্তেকাল ‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা

পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের আশিক টাওয়ারের খাঁজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।


তিনি বলেন, ‘আগুন বিকেল ৩টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখনো কোনো হতাহত নেই। পাঁচতলা ভবনটির তৃতীয় তলায় থাকা দোকানে আগুনের ঘটনা ঘটে।’

এর আগে তিনি জানান, তারা আশিক টাওয়ারে আগুনের ঘটনার খবর পান ১টা ৩৪ মিনিটে। পরে লালবাগ ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনা স্থলে ছুটে যায়। এরপর তারা  প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এসএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ