শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব

চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়।

শনিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরা আগে শুক্রবার বাঁশখালী থানার সামনে দক্ষিণ জলদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাঁশখালী থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি লাল রঙের স্কুটি (রেজিস্ট্রেশন নম্বর : চট্ট-মেট্রো-হ-১৮-২৪৫২) তল্লাশি করা হয়। তল্লাশিকালে স্কুটিটির সামনের পা রাখার স্থানে রাখা একটি জলপাই রঙের কাঁধের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ওই ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার পুতুইন্না পাড়ার বাসিন্দা।

আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত স্কুটিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ