শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ ‘জুলাইয়ের অর্জনকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত’ ইউরোপ জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আব্দুল খালিকের ইন্তেকাল ‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী

‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

কুরআন প্রজ্ঞা পরিবারের উদ্যোগে আয়োজিত ‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬-এর চূড়ান্ত পর্ব (ফাইনাল) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (২ জুলাই) সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আবুল বাশার নোমানী, প্রিন্সিপাল ও শায়খুল হাদীস, জামেউল উলূম মাদ্রাসা, মিরপুর-১৪, ঢাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সিদ্দিকী, জেনারেল রেজিস্ট্রার, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও শুভেচ্ছা প্রদান করেন অ্যাডভোকেট শফিকুর রহমান, চেয়ারম্যান, কুরআন প্রজ্ঞা; শিক্ষাবিদ ও গবেষক আসাদুজ্জামান স্বপন মালিক; ইসলামি দার্শনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ড. আনিসুর রহমান; স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর আখতারুজ্জামান; ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক (ডিজি); লেখক ও ইসলামি চিন্তাবিদ শরীফ মুহাম্মদ (দা.বা.); ইমাম ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মুফতি শরিফুল্লাহ; হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস কাসেমী; দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্ল্যানিং এডিটর আসজাদুল কিবরিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহসানুল হাদি।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সিনিয়র শিক্ষক ও দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো. নুরুল ইসলাম, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ বজলুল হক, লেখক ও সাংবাদিক আলী হাসান তৈয়ব, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ মঈন উদ্দিন, সাংবাদিক আহমদ আতিক এবং সামাজিক সংগঠক কাজী জিয়া শামস্।

অনুষ্ঠানে দেশের বরেণ্য উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজসেবক, বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল, সম্মানিত অভিভাবক এবং অসংখ্য কুরআনপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে এক ব্যতিক্রমধর্মী ধর্মীয় ও শিক্ষামূলক মিলনমেলায় পরিণত করে। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে আয়োজকরা বলেন, দীর্ঘদিনের প্রস্তুতি ও সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও কুরআনের শিক্ষা, শুদ্ধ তিলাওয়াত এবং কুরআনভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কুরআন প্রজ্ঞা পরিবারের পক্ষ থেকে প্রতিযোগী, সম্মানিত উস্তাদ, অভিভাবক, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক, দাতা-সদস্য, গণমাধ্যমকর্মী এবং নেপথ্যে নিরলস পরিশ্রম করা সকল সহযোগীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকদের ভাষ্য, সবার দোয়া, পরামর্শ, সহযোগিতা ও ভালোবাসাই এ আয়োজনের সফলতার মূল শক্তি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ