শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

মেরামতের পর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মেট্টোরেল

কারিগরি ত্রুটি মেরামতের পর শুরু হয়েছে মেট্রোরেল চলাচল। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি জানায়, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিট থেকে রাজধানীবাসীর স্বস্তির এ বাহনটির চলাচল শুরু হয়।

পোস্টে আরও বলা হয়, ‘কারিগরি ত্রুটি সমাধানের পর আজ রাত ০৮:২৫ মিনিট হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল চলাচলে সম্মানিত যাত্রীগনের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’

এর আগে সকালে কর্তৃপক্ষ দেখতে পায় মেট্রোরেলের একটি ভায়াডাক্টের নিচ থেকে বিয়ারিং প্যাড বা স্প্রিং সরে গেছে এবং এতে ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু-নিচু হয়ে গেছে। চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় তাৎক্ষণিক সিদ্ধান্তে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ