রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নিজ আসনে চাঁদাবাজি-সন্ত্রাস রুখতে হটলাইন চালু করলেন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকা-১৬ আসনের (পল্লবী ও রূপনগর) নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসসহ যেকোনো ধরনের অনিয়ম রুখতে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পক্ষ থেকে জানানো হয়, পল্লবী ও রূপনগর এলাকায় কেউ যদি চাঁদাবাজি বা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তবে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনগণের দুর্ভোগ লাঘবে এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে। এখন থেকে ওই এলাকার যেকোনো নাগরিক চাঁদাবাজি বা অনিয়মের শিকার হলে সরাসরি ০১৫৫২-১৬১৬১৬ নম্বরে কল করে অভিযোগ করতে পারবেন।

প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, আমার নির্বাচনী এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখাই প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ হতে দেওয়া যাবে না। এই হট লাইনের মাধ্যমে আমি সরাসরি জনগণের সমস্যাগুলো তদারকি করতে চাই।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ