বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮


প্রখ্যাত দুই আলেমের সাক্ষাতে মুফতি শামায়েল নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| ইমরান ওবাইদ ||

দেশের উচ্চতর গবেষণামূলক ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া এবং মাদরাসাতুল মদীনা সফর করেছেন সম্প্রতি দেশে আসা ভারতের আলোচিত ইসলামি বক্তা মুফতি শামায়েল নদভী। সফরে বায়তুল মুকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক এবং প্রখ্যাত আলিম আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের আলোচিত এই ইসলামি আলোচক।

বুধবার (১৯ আগস্ট) সিয়ান টিমের সঙ্গে এই সফর অনুষ্ঠিত হয়। সফরকালে মুফতি শামায়েল নদভী উভয় মাদরাসার ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সাক্ষাতে মুফতি আব্দুল মালেক মুফতি শামায়েল নদভীকে হাদিসের ইজাজাহ প্রদানের মাধ্যমে সম্মানিত করেন।

প্রসঙ্গত, সিয়ান পাবলিকেশন আয়োজিত আগামী ২১ এবং ২২ আগস্ট দুটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে বাংলাদেশ সফরে এসেছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা—ভারতের মুফতি শামায়েল নদভী এবং পাকিস্তানের তোয়াহা বিন জলিল।

আয়োজকদের সূত্রে জানা যায়, প্রথম সেমিনার ২১ আগস্ট চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (আইসিসি)-তে এবং দ্বিতীয় সেমিনার ২২ আগস্ট ঢাকার পিএসসি কনভেনশন হল-এ অনুষ্ঠিত হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ