রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

লক্ষ্মীপুরে ধর্ষণের ঘটনা প্রসঙ্গে জমিয়ত ও খেলাফতের দুই নেতার প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাব্বির আহমাদ খান 

লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত জয় কুড়িকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলা শহরের জুমুর সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জয় কুড়ি রায়পুর শহরের পুর্বলাচ গ্রামের স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুড়ির ছেলে। গত ১৫ আগস্ট রাতে জয় কুড়িসহ তিনজনকে আসামি করে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন। 

এরই মধ্যে নোয়াখালীতে সংঘটিত ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের বিভিন্ন ইসলামী দলের নেতারা। তাদের মতে, এ ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তারা মনে করেন, কেবল দলের নামের আগে ইসলাম শব্দ যুক্ত থাকলেই প্রকৃত ইসলামী দল হওয়া যায় না; বরং যারা সত্যিকার অর্থে ইসলামের জন্য কাজ করে, তারাই সব ধর্মমতের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিতে সোচ্চার থাকে। 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আওয়ার ইসলামকে বলেন, “ক্ষমতায় কে আসবে তা নিশ্চিত করে বলা যায় না। যারা সত্যিকার অর্থে ইসলামের জন্য কাজ করে, তারা সব ধর্মমতের মানুষের সমান নাগরিক সুবিধার নিশ্চয়তার কথা বলে। লক্ষ্মীপুরে ঘটে যাওয়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আর সংগঠিত না হয়, সে জন্য রাষ্ট্রীয় আইনের আওতায় এনে অপরাধীদের শাস্তি দিতে হবে।” 

তিনি আরও বলেন, “বর্তমান সরকার কীভাবে কাজ করছে সেটা তাদের বিষয়। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হলো—এসব ঘটনায় আমরা মুসলিম-অমুসলিম হিসেবে কাউকে দেখি না। আমরা সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচনা করি। যদি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়, তাহলে এ ধরনের ঘটনা আর ঘটবে না।” 

অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, “আমরা বরাবরই সকল অপরাধের প্রতিবাদ করি। আমাদের জায়গা থেকে আমরা কথা বলি। লক্ষ্মীপুরের ধর্ষণের ঘটনাটা আসলে বিচ্ছিন্ন একটি ঘটনা।” তিনি আরও যোগ করেন, “এ ধরনের বিষয়ে জনমত তৈরি করার দায়িত্ব কেবল রাজনৈতিক দলগুলোর নয়, মিডিয়ারও রয়েছে। কিন্তু মূলধারার গণমাধ্যমগুলো ইসলামের পক্ষে খুব একটা অবস্থান নেয় না। আর লক্ষ্মীপুরের ঘটনাটি সম্পর্কে পুরোপুরি অবগতও আমি নই।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ