|| বিশেষ প্রতিনিধি ||
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের চলমান সংলাপে দেশের ইসলামি রাজনৈতিক দলগুলো সংবিধানে ধর্মীয় মূল্যবোধ ও সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্খার প্রতিফলন রাখার দাবি জোরালোভাবে তুলে ধরেছে। সংলাপে অংশ নিয়ে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি সহ আরও অনেক রাজনৈতিক দল ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ এবং ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজনের পক্ষে মত দেয়।
রোববার (২২ জুন) বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকের পঞ্চম দিনের আলোচনায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আলোচনা শেষে এক ব্রিফিংয়ে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা তিনটি বিষয়— সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সংবিধানে যুক্ত করলে কোনো আপত্তি নেই। তবে গণতন্ত্র যুকà§