রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ইসলাম ও দেশকে রক্ষা সবার আবশ্যিক দায়িত্ব: জমিয়ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন উত্তরা পূর্ব থানা শাখার উদ্যোগে সোমবার (২৭ মে) বাদ ইশা  উত্তরা আজমপুরস্হ দারুল উলূম মাদরাসিয় এক  মতবিনিময় সভা ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সমাজ সেবা সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা শফিউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরে জমিয়ত আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম ও দেশকে রক্ষা করা আমাদের প্রত্যেকের ওপর আবশ্যিক দায়িত্ব। ইসলাম ও দেশের দুশমনের কোনো প্রোগ্রাম আমাদের চোখের সামনে কখনোই চলতে পারে না। আমি যখন আমার কানে শুনবো অমুখ তারিখে আমার জমি ধান কেটে নেওয়ার জন্য কয়েকজন মিলে  কুপরামর্শ করছে আর আমি যদি ঐদিন কোনো প্রোগ্রামের অতিথি হয়ে চলে যাই, তাহলে আমার ধান আমি রক্ষা করতে পারবো না।

জমিয়ত সভাপতি বলেন, জরিপ আসার পর আমি যদি সতর্কতার সঙ্গে আমার জমিগুলো রক্ষা করতে না পারি, আর অন্য কেউ যদি আমার জমিগুলো অন্যের নামে রেকর্ড করে নিয়ে যায় তাহলে আমি আমার পরিবারের অভিভাবক হওয়ার যোগ্য নই। যেভাবে আমার সম্পত্তির রক্ষা করা আমার ওপর আবশ্যিক দায়িত্ব তেমনি আমার ধর্ম ও দেশকে রক্ষা করাও আমার ওপর আবশ্যিক দায়িত্ব।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী কেফায়েতুল্লাহ আজহারী, কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক  মুফতি মহিউদ্দিন মাসুম , কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান কাসেমী।

মুফতী শওকত হোসাইন কাসেমীকে সভাপতি ও মাওলানা মুহাম্মাদুল্লাহকে সাধারণ সম্পাদক এবং মাওলানা হারুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে উত্তরা পূর্ব থানা শাখাকে পুনর্গঠন করা হয়।

বৈঠকের উপস্থিত ছিলেন মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সালাউদ্দিন, মাওলানা জোবায়ের হোসাইন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ইসমাইল, মাওলানা নাজিমুল হাসান, মাওলানা তারিকুল ইসলামসহ জমিয়ত যুব জমিয়ত ছাত্র জমিয়তের নেতারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ