সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

বুধবার আলেমদের উদ্দেশে বিশেষ বয়ান করবেন শায়খ ইব্রাহিম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিউদ্দীন মাআয

ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়াতু ইব্রাহিমের খানকায়ে মাহমুদিয়ায় ইতিকাফ করছেন শায়খুল হাদীস হযরত মাওলানা জাকারিয়া রহ.-এর সুযোগ্য খলিফা ও হযরত ফকীহুল উম্মাহ মুফতিয়ে আজম মাহমুদ হাসান গাঙ্গুহী রহ.-এর জানেশীন আরিফ বিল্লাহ হযরত মাওলানা ইবরাহীম আফ্রিকী।

পবিত্র রমজানের শুরু থেকে আকাবিরীনে দেওবন্দের একটি মুবারক জামাতসহ দেশ বিদেশের হাজার হাজার উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিদের আগমনে মুখরিত হয়ে আছে খানকায়ে মাহমুদিয়ার রূহানি পরিবেশ।

তারই ধারাবাহিকতায় আগামী ২৬ মার্চ ২০২৫ ইং (২৫ রমজান) রোজ বুধবার সকাল ১০.৩০ থেকে দুপুর ১ টা পর্যন্ত উলামায়ে কেরামের উদ্দেশ্যে "মজলিসুল উলামা" এর আয়োজন করা হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড (বেফাক)-এর মহাসচিব ও খানকায়ে মাহমুদিয়ার ইতিকাফ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলামকে জানান, উক্ত ‘মজলিসুল উলামা’য় দেশের ওলামা-মাশায়েখের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন,  শায়খুল মাশায়েখ হযরত মাওলানা ইবরাহীম আফ্রিকী। সাথে সাথে দেশ-বিদেশের অন্যান্য ওলামায়ে কেরাম মূল্যবান নসীহত পেশ করবেন।

এছাড়াও তিনি ‘মজলিসুল উলামা’ বাস্তবায়নে সকলের সহযোগিতা ও স্বত:স্ফূর্ত উপস্থিতি বিশেষভাবে কামনা করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ