রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্তকে ষড়যন্ত্র বললেন জাতীয় মসজিদের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

পবিত্র মক্কা শরীফ ও মদিনার মসজিদে নববীতে ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্তকে ষড়যন্ত্র হিসাবে আখ্যা দিয়েছেন বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব বরেণ্য আলেম ও শীর্ষ মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক।

তিনি বলেছেন, মসজিদে নববী ও মসজিদুল হারামে ২০ রাকাত তারাবিই পড়ে আসছে যুগ যুগ। করোনাকালীন সময়ে লম্বা সময় মসজিদে থাকা বিশ্বব্যাপী একটা আতঙ্ক ছিল। তখন ওজরের কারণে ১০ রাকাত তারাবির সিদ্ধান্ত দেয় সৌদি কর্তৃপক্ষ। ১০ রাকাত পড়ে বাকি নামাজ ঘরে গিয়ে পড়ার কথা হয় সেসময়। কিন্তু এখন তো সে ওজর নাই, সেখানে ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত একটা ষড়যন্ত্র। কে করেছে জানি না।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ পূর্ব বয়ানে এসব কথা বলেন খতিব।

এসময় দেশের শীর্ষ এই মুফতি দেশে অবস্থিত সৌদি দূতাবাসকে আহ্বান জানিয়ে বলেন, আমরা বাংলাদেশের তাওহিদী জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি। সৌদি দূতাবাস আমাদের এ দাবি পৌঁছিয়ে দিক হারামাইনের কর্তৃপক্ষ ও সৌদি সরকারের কাছে। ১৪০০ বছর যাবত মসজিদে হারাম ও নববীতে ২০ রাকাত তারাবি চলে আসছে, সেই ২০ রাকাত তারাবির ঐতিহ্য ফিরিয়ে আনার জোর দাবি আমাদের।

খতিব আশংকা প্রকাশ করে বলেন, এখন যদি আমরা সতর্ক না করি,  তাহলে সামনের প্রজন্ম তো বলে বসবে, আ্মরা ওমরায় গেছি, সেখানে ১০ রাকাত তারাবি পড়তে দেখেছি। মক্কা-মদিনাকে তারাবি ১০ রাকাতের দলিল হিসাবে ব্যবহার করার সুযোগ পাবে তারা।

খতিব বলেন, ওরা (মসজিদে হারাম ও নববীর কর্তৃপক্ষ) যদি সংশোধন করে নেয়, ২০ রাকাত তারাবি ফিরিয়ে আনে, তাহলে ভালো। আর যদি ফিরিয়ে না আনে, তারাবি নামাজকে ২০ থেকে কমিয়ে ৮ কিংবা ১০ রাকাতের সিদ্ধান্তেই পড়ে থাকে, তাহলে তা বেদআত। আমরা এ বেদআত সংশোধনের জন্য জোর দাবি জানাই।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ