রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

বাংলাদেশে এসেছেন আল্লামা সৈয়দ আজহার মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

৪ দিনের সফরে বাংলাদেশে এসেছেন আযাদী আন্দোলনের মহানায়ক শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী রহ.-এর পৌত্র আল্লামা সৈয়দ আজহার মাদানী।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঢাকায় পৌঁছেন।

তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান নতুনবাগ জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা গোলাম রাব্বানী কাসেমী, সালেহ আহমেদ আজম এবং আলহাজ্ব এমদাদুল হক প্রমুখ।

আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

তিনি জানান, আল্লামা সৈয়দ আজহার মাদানী বেলা ১টার ফ্লাইটে এসেছেন। ঢাকা শাহজালাল বিমানবন্দরে নেমেছেন দুপুর ৩টায়। এখন (এ রিপোর্ট লেখার সময়) তিনি পল্টনে আছেন।

এসময় হজরতের সফরসূচি বিষয়ে মাওলানা ইকরাম জানান, আল্লামা সৈয়দ আজহার মাদানী আজ বাদ মাগরিব নারায়ণগঞ্জ তাবলীগ মারকাযে বয়ান করবেন।

আগামীকাল শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় দনিয়া কলেজ মাঠে আল বিলদান ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বয়ান করবেন ইনশাআল্লাহ।

আগামীকাল বাদ এশা জামিয়া আরাবিয়্যা দারুল উলূম নতুনবাগ এর দস্তারবন্দী মাহফিলে বয়ান করবেন।

আগামী পরশু শনিবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় গফরগাঁও খানকাহে মাদানিয়ার বার্ষিক ইসলাহী জলসার শেষদিন বয়ান করবেন।

রবিবার ১৬ ফেব্রুয়ারি বাদ জোহর জামিয়া মাদানিয়া শরীয়তিয়া বাহাদুরপুরে এবং বাদ আসর শিবচর জামিয়াতুস সুন্নাহ-এ সংক্ষিপ্ত প্রোগ্রাম শেষে বর্ণী কলেজ ময়দান, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ এর ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন ইনশাআল্লাহ।

১৭ ফেব্রুয়ারি সোমবার সকালের ফ্লাইটে দিল্লি ফিরে যাবেন বলে জানান মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ