সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

প্রথম সফরে মক্কায় সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পবিত্র মক্কায় আহমেদ আল শারা। ছবি: হারামাইন ইনসাইড

|| হাসান আল মাহমুদ ||

ওমরা আদায়ের উদ্দেশে সদ্য স্বৈরাচারমুক্ত দেশ সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা মক্কায় অবস্থান করছেন। দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর এটাই তার প্রথম বিদেশ সফর। 

আজ সোমবার (৩ ফেব্রয়ারি) মক্কার মসজিদ আল হারামে ওমরাহ পালন করেছেন। এসময় তাকে পবিত্র কাবাঘরের ভিতরে প্রবেশ করে প্রার্থনা করার সুযোগ দিয়েও সম্মানিত করা হয়। 

ইনসাইড দ্যা হারামাইন এক পোস্টে এ তথ্য জানিয়েছে। 

এদিকে রাবিবার সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্যা ইন্টারন্যাশনাল জানিয়েছে, আহমেদ আল শারা সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম বিদেশ সফরে রোববার রিয়াদে পৌঁছেছেন।

বিদ্রোহী নেতৃত্বাধীন নতুন সরকার ডিসেম্বরে আসাদ সরকারকে উৎখাত করার পর সিরিয়ার উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করার চেষ্টা করার সময় এই সফরটি আসে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো দেশগুলোর মধ্যে সৌদি আরব রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে পতনের পর ক্ষমতা গ্রহণ করেন হায়াত তাহরির আল-শাম’র (এইচটিএস) প্রধান নেতা আহমেদ আল-শারা। ওই অভ্যুত্থানের দুই মাস পর আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে গত জানুয়ারি মাসের শেষ দিকে শপথ নেন তিনি।

স্বৈরাচার বাশার আল-আসাদ পরিবার সিরিয়ায় দীর্ঘ ৫০ বছর শাসন করেছে। ২০১১ সালে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন সাধারণ মানুষ। তবে তিনি এই আন্দোলন কঠোর হস্তে দমন করার চেষ্টা করেন। এরপর সিরিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ। এতে লাখ লাখ মানুষ প্রাণ হারান। এছাড়া বাস্তুহারা হন আরও কয়েক লাখ মানুষ। তবে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী তার পতন ঘটানোর পর সিরিয়ায় কিছুটা স্বস্তি নেমেছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ