রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

কাল জামি'আ মোহাম্মাদিয়া আরাবিয়ায় বুখারীর শেষ সবক পড়াবেন শায়খ সাজিদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

রাজধানীর মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামি'আ মোহাম্মাদিয়া আরাবিয়ার খতমে কুরআন ও খতমে বুখারী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি)।

বুখারী শরীফের শেষ সবক পড়াবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের, মহাসচিব আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান, দারুল আরকাম ব্রাহ্মণবাড়িয়ার মহাপরিচালক ও শায়খুল হাদিস আল্লামা শায়খ সাজিদুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে প্রধান মেহমান (বাদ জুমা দারস প্রদান) থাকবেন আল্লামা মুনিরুদ্দীন নকশবন্দী (নাজেমে দারুল ইকামা, দারুল উলূম দেওবন্দ, ভারত)। সভাপতিত্ব করবেন মুফতী হিফজুর রহমান (শাইখুল হাদীস, অত্র মাদরাসা)।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন মাদরাসাটির সিনিয়র মুহাদ্দিস ও অন্যতম পরিচালক মুফতি শামছুল আলম।

তিনি জানান, ইনশাআল্লাহ কাল বাদ আসর কুবা মসজিদ ২য় তলায় শুরু হবে এ অনুষ্ঠান। ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন, আলহামদুলিল্লাহ।

মজলিসে ইদারীর পক্ষে মাদরাসাটির ভাইস প্রিন্সিপাল মাওলানা অলিউল্লাহ শুভাকাঙ্খী হিসেবে অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ