সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে আলেম নির্যাতনের ইতহাস অন্তর্ভুক্তির দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নেতৃবৃন্দ। ছবি: যমুনা টিভির ভিডিও থেকে

|| হাসান আল মাহমুদ ||

গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে আলেম নির্যাতনের ইতহাস অন্তর্ভূক্তির দাবি জানিয়েছে ইসলামিক রাজনৈতিক দলেগুলোর নেতারা।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসলামিক রাজনৈতিক নেতৃবৃন্দ।

হেফজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, জুলাই-আগস্টের ঘোষণাপত্রের খসড়া আমরা দেখেছি। সেখানে ‘যেহতেু যেহেতু’ বলে অনেকগুলো বিষয় আনা হয়েছে। তাই, এসব বিষয়ের সঙ্গে ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সংযোগ করতে হবে।

তিনি জানান, ২০২১ সালে পাখির মতো গুলি করে ওলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে, আলেমদের গ্রেফতার করে রাখা হয়েছে, সেসব এখানে উল্লেখ থাকার দাবি জানিয়েছি।

মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে ‘বিপ্লবী সরকার’। আমরা এ সরকারের পাঁচ মাসের কার্যক্রমে বিপ্লবের কিছুই দেখি নাই। সুতরাং সরকার বিপ্লবী হবে। পরাজিত শক্তির দোসর এবং তাদের সহযোগীদের যে যেখানে আছে প্রত্যেককে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আগামী নির্বাচনে পরাজিত শক্তি ও তাদের সহযোগিদের কেউ অংশগ্রহণ করতে পারবে না। দেশ গঠন করার জন্য যে ঘোষণাপত্র দেয়া হবে, সে ঘোষণাপত্র যেন ঐক্যবদ্ধভাবে হয়, এতে যেন অনৈক্যের সৃষ্টি না হয়, সে কথা আমরা বলেছি।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের জানান, এই ঘোষণাপত্রে আলেম-ওলামাদের ভূমিকা, শাপলচত্বর, বিডিআর হত্যাকান্ড এগুলোর কোনো আলোচেনা আসে নাই, সেসব উল্লেখ করার আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, এই ঘোষণাপত্র ঐক্যবদ্ধভাবে হওয়া দরকার, যাতে এ ঘোষণাপত্রে এমনকিছু যেন লেখা না হেয়, যাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, তাদের যেন আঘাত না লাগে।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন জানান, আমরা সরকারের ঘোষণাপত্রের সঙ্গে কিছু সংশোধনীসহ ঐক্যমত পোষণ করেছি। বিগত দিনে যারা ১৫-১৬ বছর বিভিন্নভাবে নির্যারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, বিশেষভাবে ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলন, ২০২১ সালে আলেমদেরকে ব্যাপকভাবে যে নির্যাতন করা হয়েছে এসব হিস্ট্রোরি আন্দোলনের ধারাবাহিকতা ১৩ থেকে নিয়ে ২০২৪ পর্যন্ত সবকিছু সংযুক্ত করার দাবি জানিয়েছি।

তিনি বলেন, আমরা ঘোষণাপত্রের সঙ্গে ঐক্যমত পোষণ করেছি। আশা করছি, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র প্রকাশ করবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ