রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

উপমহাদেশের হানাফি ৫,৯৬৮ আলেমের জীবনী লিখলেন মুফতি হিফজুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আরবি ভাষায় রচিত গ্রন্থটি

|| হাসান আল মাহমুদ ||

আরবি ভাষায় ভারত উপমহাদেশের হানাফি ৫৯৬৮ আলেমদের জীবনী লিখলেন দেশের অন্যতম শীর্ষি আলেম জামিয়া রাহমানিয়া আজিজিয়া মোহাম্মদপুর ঢাকা’র প্রধান মুফতি বিশিষ্ট লেখক মুফতি হিফজুর রহমান।

আরবি ভাষায় রচিত এ গ্রন্থটির নাম أعلام السادة الحنفية في شبه القارة الهندية ‘আ’লামুস-সাদাতিল হানাফিয়্যাহ ফি ক্বরাতিল শিবহিল হিনদিয়্যাহ’। গ্রন্থটি মাকতাবায়ে শাইখুল ইসলাম প্রকাশনি থেকে প্রকাশিত হয়েছে গত ২৬ ডিসেম্বর।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) গ্রন্থটির রচয়িতা মুফতি হিফজুর রহমান আওয়ার ইসলামকে জানান, আলহামদুলিল্লাহ! মেহনতের ফসল আমার এই কিতাব। তিন আগে ছাপা হয়ে গ্রন্থটি আমার হাতে আসে। আল্লাহর দরবারে বহুত শুকরিয়া।

তিনি আরও জানান, গ্রন্থটি বৃহত্তর ভারত উপমহাদেশের হানাফী রিজালকে নিয়ে আরবী ভাষায় রচিত, তাতে ৫৯৬৮ জনের জীবন বৃত্তান্ত এবং তাদের তাসনীফ ও অবদান উল্লেখ করা হয়েছে, যা প্রায় ৮ হাজার পৃষ্ঠা ও ১৫ খন্ডে সমাপ্ত।

উল্লেখ্য, গ্রন্থটি পাওয়া যাচ্ছে: মাকতাবায়ে শাইখুল ইসলাম, জামিআ রাহমানিয়া আজিজিয়া, মোহাম্মদপুর, ঢাকা। মোবাইল: ০১৭১৬-৩২৯৮৯৮

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ