সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী শহীদ আরাফাতের জানাযা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ || 

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী শহীদ আরাফাতের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিশিষ্ট লেখক গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা নাজমুল ইসলাম কাসেমী, উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত প্রেসসচিব শফিকুল ইসলামসহ বিভিন্ন আলেম,মাদরাসা ও কলেজ-ভার্সিটির ছাত্ররা।

শহীদ আরাফাত (১১) গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে আন্দোলনে গুলিবিদ্ধ হন। তিন মাস হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন থাকার পর রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরাফাতের বাবা মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, আরাফাত ঢাকার উত্তরা ৫ নং সেক্টরে অবস্থিত জামিয়া রাওজাতুল উলুম মাদরাসায় কিতাব বিভাগের ইবতেদায়ী প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। এর আগে কুরআন শরীফের নাজেরা শেষ করে তিন পাড়া মুখস্থ করেছিলেন।    

গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। এরপর প্রথমে তাকে আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দিয়ে দেয়া হয়। এরপর নেয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখান থেকে তাকে সিএমএইচে পাঠানো হয়। সাড়ে ৪ মাস সেখানে ভর্তি থাকার পর রোববার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

আরাফাতের বাবা আরও জানান, ঘাতক বুলেট নিহত আরাফাতের বাম পাজরের দিক দিয়ে ঢুকে পাজরের হাড্ডি ও মেরুদণ্ড ভেঙে ডান পাশ দিয়ে বের হয়ে যায়। এতে তার একটি কিডনিও নষ্ট হয়ে যায়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ