সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা ৩ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি রোজ সোমবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বেফাক।

বোর্ডটির প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায় ‘এতদ্বারা বেফাকভুক্ত মাদরাসাসমূহের মুহতামিমগণকে জানানো যাচ্ছে যে, বিগত ০২/০৬/১৪৪৬ হি. মোতাবেক ০৫/১২/২০২৪ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে খাসের সভায় অনিবার্য কারণবশত আসন্ন ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা শুরুর পূর্বঘোষিত তারিখ আগামী ০২ ফেব্রুয়ারী ২০২৫ ঈ. এর স্থলে ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ঈ. রোজ সোমবার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

উক্ত সিদ্ধান্তানুযায়ী ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার রুটিন পরবর্তীতে প্রকাশ করা হবেও বলে জানায় বোর্ডটি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ