রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার উদ্যোগে ইসলাহী মাহফিল ১৩ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওই দিন বিকাল ৩টা হতে রাজধানীর উত্তর মুগদা, ঝিলপাড় (যমযম টাওয়ার গলি) মাদরাসা (৪র্থ ক্যাম্পাস) মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করবেন শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানী রহ. এর সাহেবজাদা, আওলাদে রাসূল সা. সায়্যিদ আসজাদ মাদানী (দেওবন্দ, ভারত)।

এছাড়া বিশেষ মেহমান হিসাবে মাহফিলে বয়ান রাখবেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া (মুহতামিম, জামিয়া হুসাইনিয়া আরজাবাদ, মিরপুর, ঢাকা), মুফতি বশির উল্লাহ (সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ), মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (মুহতামিম, মারকাজুত তারবিয়াহ বাংলাদেশ), মুফতি মামুনুর রশিদ কাসেমী (প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস, জামিয়া দাওয়াতুল কুরআন, ভূইগড়)।

সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা তাফাজ্জল হোসাইন (সভাপতি, মুগদা থানা ইমাম-উলামা পরিষদ)

সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মুহাম্মাদ মোশাররফ হোসাইন মাহমুদ (চেয়ারম্যান, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার)।

এদিকে মাহফিল সফলে দোয়ার আবেদন করেছেন মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মাদ মোশাররফ হোসাইন মাহমুদ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ