সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

হাসপাতাল ছাড়লেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

হাসপাতাল ছেড়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে তিনি হাসপাতাল ছেড়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আলহামদুলিল্লাহ ! ২ দিন ভর্তি থাকার পর স্বাস্থ্যের উন্নতি হওয়ায় চিকিৎসকের সিদ্ধান্তে আজ দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেলাম।

তিনি উল্লেখ করেন, গত সোমবার দিন দুপুর দেড়টায় প্রচন্ড পেটব্যথা নিয়ে ধানমন্ডি শংকরের ইবনে সিনা হাসপাতালের জরূরী বিভাগে চিকিৎসা নিতে যাই। ব্যথানাশক ওষুধ প্রয়োগেও বিশেষ ফল না হওয়ায় চিকিৎসকের পরামর্শ ও তত্বাবধানের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

মাওলানা মামুনুল হক বলেন, ইউরোলোজী বিভাগের বিশিষ্ট চিকিৎসক ডাঃ আঃসালাম সাহেবের তত্বাবধানে দুই দিনের নিবিড় পরিচর্যা ও আন্তরিক চিকিৎসার উসিলায় মহান আল্লাহ তাআলা অতিদ্রূত সুস্থ্যতা দান করেছেন। আজ পরীক্ষা-নিরীক্ষার পর ডাঃ আঃসালাম সাহেবের অনুমোদনে হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ দেয়।

এসময় তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইবনে সিনা কর্তৃপক্ষ, চিকিৎসকবৃন্দ ও নার্স-সেবকদের আন্তরিক সেবায় আমি ও আমার পরিবার মুগ্ধ। আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুন। আমীন।

মুহতারাম ধর্মউপদেষ্টা হযরত মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, আমীরে জামাত ডাঃ শফীকুর রহমান, মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মুনীর হোসাইন কাসেমী, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা ওয়ালীউল্লাহ আরমান, মুফতী এনায়েতুল্লাহ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা নূর মোহাম্মাদ, ছাত্রনেতা সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ অনেক শুভানুধ্যায়ী কষ্ট করে হাসপাতালে ইয়াদাতের জন্য এসেছেন।দেশ ও প্রবাসের অসংখ্য ভাই ও বোনেরা দোয়া করেছেন।তাদের সকলের প্রতি শুকরিয়া। সিহহত ও আফিয়াতের জন্য সকলের দোয়া কামনা করছি।

এর আগে মাওলানা মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপতালে ভর্তি হয়েছিলেন। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। সোমবার রোগবৃদ্ধি পেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ