শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি ৪ দিনের ইসলাহি ও দাওয়াতি সফরে মালয়েশিয়ায় শায়খ মুফতী হাফীজুদ্দীন ‘কওমি মাদরাসা নিয়ে অপপ্রচার যেমন রুখতে হবে, অপরাধীও ছাড় পাবে না’ সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারে: নাহিদ

৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আফতাবনগর মাদরাসার তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

আত্মশুদ্ধি ও আমলী প্রশিক্ষণের লক্ষ্যে রাজধানীর আফতাবনগরে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাদ ফজর শুরু হয়ে এ ইজতেমা চলবে শনিবার (৭ ডিসেম্বর) রাত পর্যন্ত।

ইজতেমায় তাশরীফ আনবেন দেশবরেণ্য উলামা-মাশায়েখ ও প্রখ্যাত ওয়ায়েজীনে কেরাম।

তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা সার্বিক তত্ত্বাবধান করবেন আওলাদে রাসূল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী-এর খলিফা, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর মহাসচিব, আফতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা মুফতি মোহাম্মদ আলী।

ইজতেমার বিশেষ কার্যক্রম: দিনের বেলা ঈমান-আক্বিদা, অযু, গোসল ও নামাযের জরুরী মাসায়েলসহ সুরা-ক্বেরাতের মশক ও নামাযের আমলী প্রশিক্ষণ প্রদান করা হবে।

ইসলাহী ইজতেমায় সবাইকে সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে।

যাতায়াত: রামপুরা ব্রীজ থেকে অথবা মেরাদিয়া সাঁকো পার হয়ে রিকশা যোগে আফতাবনগর এম ব্লক।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ