সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কাল (বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) বাদ ফজর ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম ও ইসলামিক স্কলার, প্রখ্যাত দাঈ শায়খ ইলিয়াস গুম্মান।

এ বিষয়ে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন চট্রগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খুবাইব।

তিনি জানান, শায়খ ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহু সিলেট থেকে রাতে ফিরবেন, এয়ারপোর্ট থেকে সরাসরি বসুন্ধরা মাদরাসায় চলে আসবেন। তারপর সকালে বাদ ফজর তিনি বসুন্ধরা মারকাজে বয়ান রাখবেন।  

প্রসঙ্গত, শায়খ ইলিয়াস গুম্মান বিশেষ সফরে বাংলাদেশে অবস্থান করছেন। আগামী ১৪ নভেম্বর শেষ হবে তার বাংলাদেশ সফর। গত ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে পাঁচটায় বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

তিনি চট্রগ্রামের জিরি মাদরাসার বার্ষিক সম্মেলনে বয়ান রেখেছেন এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ‘ইমামে আযম’ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এই কনফারেন্সে যোগ দেওয়ার আগে তিনি কাকরাইলে যান এবং মাওলানা যুবায়ের আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এছাড়া, শায়খ ইলিয়াস গুম্মান আল-মারকাজুল ইসলামীর আয়োজনে মানিকগঞ্জের জামিয়া আবু হুরাইরা রা., সাভারের জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় কেরানীগঞ্জ আল-মারকাজুল ইসলামী একাডেমিক সিটিতে প্রধান অতিথি হিসাবে বয়ান রেখেছেন। আগামীকাল (১৪ নভেম্বর) বসুন্ধরা মারকাজের পর রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসা ও নড়াইলের আন-নূর কমপ্লেক্সে আলোচনা করার কথা রয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ