রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

ইসলামি বইমেলার সময় বাড়ল ১০ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বায়তুল মোকাররম ইসলামি বইমেলা। ছবি: আওয়ার ইসলাম

|| হাসান আল মাহমুদ ||

বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলার সময় বাড়ল আরও ১০ দিন। সে মতে আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে বইমেলা।

চলতি বইমেলা আয়োজনের অন্যতম উদ্যোক্তা রাহনুমা প্রকাশনীর সত্ত্বাধিকারি মো: মাহমুদুল ইসলাম তুষার সূত্রে আওয়ার ইসলাম আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধায় নিশ্চিত হয়েছে।

এর আগে ইসলামি বইমেলা ১০ নভেম্বর পর্যন্ত ঘোষণা হয়েছিল। গত ২২ অক্টোবর মঙ্গলবার শুরু হয়েছে মেলাটি। ওই দিন বিকালে বইমেলার উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফম খালিদ হোসেন।

উল্লেখ্য, এবারের বই মেলা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরের পরিবর্তে পূর্ব সাহানের উন্মুক্ত চত্বরে স্থানান্তরের সিদ্ধান্ত দেয়া হয়। এবারের বইমেলায় (৮৫টি) স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের পর স্টল ভাগাভাগির জন্য সবার সম্মুখে প্রকাশ্যে লটারি করা হয়েছে। মেলায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে—লেখক কর্ণার, মোড়ক উন্মোচন কর্ণার এবং রয়েছে কালচার প্রোগ্রাম স্টেজ। মেলায় রয়েছে আগতদের জন্য পানি পানের সুব্যস্থাও।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ