বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

জমিয়ত সভাপতি আল্লামা মনসুরুল হাসান রায়পুরী অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর (একাংশের) সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী অসুস্থ হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছেন।

যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সুহাইল আহমদ আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হুজুর বেশ কয়েকদিন ধরে অসুস্থ। এর মধ্যে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে বেশ কিছু দিন চিকিৎসাধীন ছিলেন। পরিবার এখানে কেউ না থাকার কারণে হুজুরকে আজ সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় ইমার্জেন্সি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে করে সিলেট নেওয়া হয়েছে।

তিনি জানান, সিলেট সদরে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন আমাদের সভাপতি সাহেব।

এদিকে জমিয়ত সভাপতির জন্য দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ ও পরিবার।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ