বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

কাল থেকে দাওরায়ে হাদিস পরীক্ষার মুমতাহিন বিল প্রদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কাল (সোমবার ১৩ মে) থেকে দাওরায়ে হাদিস পরীক্ষার মুমতাহিন বিল (পরীক্ষক সম্মানি) প্রদান শুরু হচ্ছে।

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বেফাক জানায়, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর তাকমিল মারহালার সম্মানিত মুমতাহিনগণকে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৩ মে ২০২৪ ঈ. রোজ সোমবার হতে ১৪৪৫ হি./২০২৪ ঈ. সনের আল-হাইআতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত তাকমিল মারহালার মুমতাহিন বিল প্রদান শুরু হবে ইনশাআল্লাহ’।

অতএব, উত্তরপত্র ফেরত গ্রহণ রশিদ জমা দিয়ে সংশ্লিষ্টরা বেফাক অফিস থেকে বিল গ্রহণ করতে পারবেন।

বোর্ডটি আরও জানায়, ‘একই মাদরাসার একাধিক মুমতাহিন বিল প্রতিনিধির মাধ্যমে উঠানোর ক্ষেত্রে প্রত্যেক মুমতাহিন প্রতিনিধির পরিচয়, মোবাইল নম্বর, প্রতিনিধি প্রেরণকারী ব্যক্তির সত্যায়নসহ মাদরাসার সিল সম্বলিত প্রত্যয়ন পত্র অফিসে জমা দিতে হবে।

উল্লেখ্য, বেফাক অফিস সময় শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা এবং বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত। শুক্রবার সাপ্তাহিক ছুটি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ