সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১০ ফাল্গুন ১৪৩২ ।। ৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
জামায়াতে ইসলামীর মতো একটা পাত্রী চান রাজসু জিএস আম্মার সর্বনিম্ন ফিতরা ৯০, সর্বোচ্চ ২৬২০ টাকা: হাটহাজারী মাদরাসা কাস্টমসের অভিযান পৌনে এক কোটি টাকার পণ্য জব্দ ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না’  পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে নিবিড়ভাবে তদারকি করা হবে: বিমানমন্ত্রী ঈদুল ফিতরে ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ! জামালপুরে অসহায় রোগীদের মাঝে বিআরএফের ইফতার সামগ্রী বিতরণ দেশজুড়ে ২৩৩ টন ইফতার বিতরণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইমাম ও মুয়াজ্জিনকে মারধরের দাবিতে ভারতীয় ভিডিও প্রচার!

জামালপুরে অসহায় রোগীদের মাঝে বিআরএফের ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| সৈয়ব আহমেদ সিয়াম ||

জামালপুরের মেলান্দহ উপজেলায় বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) ও বিআরএফ ইয়ুথ ক্লাবের উদ্যোগে ৫০ জন অসহায় রোগীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ১২ টায় উপজেলার বেলতৈল গ্রামের জামিয়া সাজেদা আজিজিয়া মাদরাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান বিতরণ আয়োজিত হয়।

অনুষ্ঠানে বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক আবু জোবায়ের বলেন, 'আমরা বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে মরণাপন্ন রোগীদের সেবায় প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কাজ করে আসছি। আমরা রোগীদের কাছে গিয়ে তাদের অসহায়ত্বের কথাগুলো শুনি। সাধ্যমতো সেবার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা এবার ৫০ জন রোগীর প্রতিজনকে ১,৫০০ টাকার ইফতার প্যাকেজ উপহার দিলাম। পরবর্তীতে তাদের চিকিৎসা সেবা সহ সার্বিক সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।'

জামিয়া সাজেদা আজিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউনুস আলী বলেন, 'বিআরএফের প্যালিয়েটিভ কেয়ার ব্যাতিক্রমধর্মী উদ্যোগ। অন্যান্য সামাজিক কাজের চেয়ে এই কাজ সমাজের অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ।'

ইফতার পেয়ে অশ্রুসিক্ত নয়নে প্যালিয়েটিভ কেয়ারের পেশেন্ট হাসনা বেগম বলেন, 'আমার কোন ছেলে নাই। নাতি নিয়ে কষ্টে জীবন যাপন করি। আল্লাহ তোমাদের কাজ কবুল করুক।'

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মো. ইসমাঈল হোসেন বলেন, 'অন্যান্য সামাজিক সংগঠনের চেয়ে বিআরএফের উদ্যোগগুলো ব্যাতিক্রম। মরণাপন্ন অসহায় রোগীদের সেবায় নিয়মিত প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রম পরিচালনা শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে অনন্য উদাহারণ।'

এ সময় রোগী অথবা রোগীর আত্মীয়রা উপস্থিত ছিলেন। যেসব রোগীর কোনো প্রতিনিধি আসতে পারেনি, তাদের বাসায় স্বেচ্ছাসেবীরা উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ