সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

রামপুরা-হাতিরঝিল থানা ইমাম-খতিব-ওলামা পরিষদের মতবিনিময় সভা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মদ ও নেশার প্রতিকার বিষয়ে রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব ও ওলামা পরিষদ’র মতবিনিময় সভা আগামীকাল (২২অক্টোবর ২০২৪ ঈ.) মঙ্গলবার।

রাজধানী ঢাকার রামপুরা আদিলেন রোডে অবস্থিত সিরাতুল জান্নাহ মাদ্রাসা মিলনায়তনে সকাল ৬টায় অনুষ্ঠিত হবে বলে আওয়ার ইসলামকে জানায় আয়োজক কর্তৃপক্ষ।

পরিষদ’র সভাপতি জামিয়া শারইয়‍্যাহ মালিবাগ, ঢাকা’র নায়েবে মুহতামিম শায়খ মুফতী হাফীজুদ্দীন-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন রামপুরা ও হাতিরঝিল থানার  বিভিন্ন মসজিদের ইমাম-খতিব এবং মাদ্রাসার শিক্ষক ওলামায়ে কেরাম।

প্রসঙ্গত, শায়খ মুফতী হাফীজুদ্দীন মাদানী মজলিসের উদ্যোগে মদ ও নেশা প্রতিরোধে এবং মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সচেতনতামূলক সেমিনার, ফেস্টুন‌ ও প্রবন্ধ বিতরণ, ইমাম ও খতিব বরাবর বিশেষ চিঠি প্রেরণ এবং খাদ্য ও বস্ত্র বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ