বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

মজলিসে দাওয়াতুল হকের ইজতেমার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর ২৯তম মারকাজি ইজতেমা আগামী ২৩ নভেম্বর ২০২৪ শনিবারে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর দফতর ও প্রচার সম্পাদক মাওলানা রিদওয়ান হাসান।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গতকাল (৫ জুলাই) শুক্রবার সকালে কেন্দ্রীয় কার্যালয় যাত্রাবাড়ি মাদরাসায় অনুষ্ঠিত এক বৈঠকে ২৯তম মারকাজি ইজতেমার তারিখ ২৩ নভেম্বর ২০২৪ ঘোষণা করা হয়।

মাওলানা রিদওয়ান হাসান জানান, ৫ জুলাই দাওয়াতুল হকের মাসিক ‘মজলিসুল উমারা’র পরামর্শ সভায় মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানের সভাপতিত্বে ইজতেমার এই তারিখ ঘোষণা করা হয়।

মারকাজি ইজতেমা দিনব্যাপী সকাল ৯টা হতে শুরু হয়ে রাত ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

উল্লেখ্য যে, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর ২৯তম মারকাজি ইজতেমার পূর্বঘােষিত তারিখ ৪ নভেম্বর ২০২৩ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ