বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ইসলামাবাদে সমাঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী দেবে খেলাফত মজলিস ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির সেই বাবা এখনো জীবিত! হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’

রমজানের বরকত পেতে যে আহ্বান জানালেন শায়খ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

এবারের রমজানে মসজিদুল হারাম ও নববীতে আগতদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন হারামাইন শরিফাইনের ধর্মীয়বিষয়ক প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। আগতদের বেশি বেশি ইবাদতে মগ্ন থাকার এবং ফটোগ্রাফিতে ব্যস্ত হয়ে ইবাদতে বিঘ্ন সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি যেন আমাদের নেক আমল কবুল করেন তিনি। আর রমজানের বরকতময় মাস নেকি ও ইবাদতের মাসে পরিণত করেন। এবারের রমজান মুসলিম বিশ্বের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণ বয়ে আনবে বলে আশা করি। একইসঙ্গে ফিলিস্তিনে পৈশাচিক নির্যাতন বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাই।

তিনি বলেন, সৌদি আরবের জন্য হারামাইন শরিফাইন, ওমরা ও হজ আদায়কারীদের খেদমত করতে পারা সৌভাগ্যের ব্যাপার। রমজানে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজের নেৃতৃত্বে, ইবাদত পালনকারীদের স্বাচ্ছন্দ্য এবং শান্তি ও নিরাপত্তার ব্যবস্থায় কোনো ত্রুটি রাখা হবে না।

রমজানের আগমন উপলক্ষে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ, শাহজাদা মুহাম্মদ বিন সালমান, সৌদি জনগণ ও মুসলিম বিশ্বের সবাইকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানান আব্দুর রহমান আস-সুদাইস।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ