বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

শায়েখে চরমোনাইয়ের শারীরিক অবস্থার উন্নতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীমের শারিরীক অবস্থার উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনেও শিফট করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি ফোনে নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি ও শহিদুল ইসলাম কবির।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মুফতী ফয়জুল করীমের ছেলে সৈয়দ ফজলুল করিম মুজাহিদের এক পোস্টে জানা যায়, মুফতি ফয়জুল করিম ডেঙ্গু পজিটিভ ছিলেন। এছাড়াও তার প্রস্রাবে ছিল ইনফেকশন।

পোস্টে ফজলুল করিম মুজাহিদের লেখেন, আব্বুর ডেঙ্গুর এমন ভেরিয়েন্ট ছিল যে, দুইবার আগে টেস্ট করার পরেও ধরা পরেনি। পরবর্তীতে গভীর পর্যবেক্ষণের পর ডাক্তাররা শিওর হন যে, তার ডেঙ্গু পজিটিভ। যার কারণে তার রক্তের ভিতর ভয়াবহ সমস্যা হয়েছে- হার্ড, কিডনি ও লিভারে এফেক্ট করেছে। ডাক্তাররা বললেন যে, আল্লাহ তায়ালা তাকে সেনসিটিভ এক পরিস্থিতি থেকে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ এখন কন্ডিশন অনেক ভালো। প্রথমে হার্ট নিয়ে যে ভয়টা ছিল, এনজিওগ্রাম করার যে একটা প্রশ্ন ছিল, সে ভয়টাও নেই এবং অন্যান্য অর্গানগুলোও অনেকটা স্বাভাবিক।’

উল্লেখ্য,  গত ৩ সেপ্টেম্বর পুর্ব নির্ধারিত দলের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে খুলনা বাবরী চত্ত্বরে বিশাল সমাবেশে যোগ দিতে নির্ধারিত সময়ের আগেই খুলনায় পৌঁছেন। কিন্তু হঠ্যাৎ শারিরিক অবস্থার অবনতি ঘটে, বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। ওই দিন খুলনায় চিকিৎসা গ্রহণ করেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার ৪ সেপ্টেম্বর ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ