বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববিতে আপনিও সংগ্রহ করতে পারেন বিনামূল্যে কুরআন  ইসলামাবাদে সমাঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী দেবে খেলাফত মজলিস ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির সেই বাবা এখনো জীবিত! হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার

শায়খ আহমাদুল্লাহর শারীরিক অবস্থার উন্নতি, কালোজাদুর বিষয়টি গুজব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দাঈ শায়খ আহমাদুল্লাহ শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন।

৬ সেপ্টেম্বর শায়খ আহমাদুল্লাহর নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আপনাদের প্রিয় শায়খ আহমাদুল্লাহর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, আলহামদু লিল্লাহ। তিনি হাসপাতালে ছিলেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বাসায় সম্পূর্ণ বেড রেস্টে আছেন। এ সপ্তাহেও জুমা এবং লাইভ প্রশ্নোত্তরে অংশগ্রহণ করতে পারবেন না। তবে কয়েক দিন পর যথারীতি কাজে যোগ দিতে পারবেন বলে আমরা আশা করছি। আপনাদের নেক দোয়ার জন্য জাযাকুমুল্লাহু খায়র।

এদিকে শায়খ আহমাদুল্লাহসহ তার পুরো পরিবারকে কালো জাদু করা হয়েছে মর্মে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ গুজব বলে আওয়ার ইসলামকে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পেইজ থেকে দেওয়া পোস্টের মন্তব্যের ঘরেও এডমিন কর্তৃক জানানো হয়, শায়খ কালো জাদুতে আক্রান্ত--এটা গুজব, অসত্য এবং বিভ্রান্তিকর সংবাদ। এই ধরনের মিথ্যা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ