বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

প্রস্তুত জাতীয় ঈদগাহ, লাখো মুসল্লির অপেক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এ বছর ঈদগাহ মাঠের প্যান্ডেলে ৩৫ হাজার এবং সড়কে লাখো মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

ময়দানে ফ্যান, লাইট, সিসি ক্যামেরা ও অজুর স্থান প্রস্তুত করার পাশাপাশি বৃষ্টির পানি ঠেকাতে ত্রিপল টাঙানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‍্যাবের কন্ট্রোল রুম থাকছে ময়দান ঘিরে।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বিশাল এ মাঠ এরইমধ্যে সামিয়ানা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে ভিভিআইপি, ভিআইপি জোন পৃথক করা হয়েছে। সিলিং ফ্যান ছাড়াও টেবিল ফ্যান ও এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। মূল মাঠের বাইরে স্থাপন করা হয়েছে দুটো ওয়াচ টাওয়ার।

শুক্রবার সকালে র‍্যাব, পুলিশ ও ডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জাতীয় ঈদগাহ মাঠে টহল দিতে দেখা গেছে। র‍্যাব পুলিশের ডগ স্কোয়াড, সোয়াত ও বিভিন্ন বাহিনীর বোম্ব ডিজপোজাল ইউনিটকেও কাজ করতে দেখা গেছে।

আয়োজকরা জানিয়েছেন, এ বছর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ঈদের জামাতে অংশ নিতে পারেন। এছাড়া মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সচিব, কূটনীতিকরাসহ ঊর্ধ্বতন ব্যক্তিরা নামাজে অংশ নেবেন। জাতীয় ঈদগাহ ময়দানে এ বছর ঈদের নামাজ পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ