বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

কমলাপুরে যাত্রীর চাপ সত্ত্বেও রয়েছে স্বস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বাস ও লঞ্চের পাশাপাশি কমলাপুর রেলস্টেশনেও যাত্রীদের চাপ বেড়েছে। একইসঙ্গে স্টেশনে চলছে টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কড়া চেকিং।

বুধবার (১৯ এপ্রিল) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই স্টেশনে যাত্রীদের চাপ বাড়তে থাকে। যানজট ও ট্রেন ধরতে না পারার আশঙ্কায় অনেকেই সেহেরি খেয়ে স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছেন।

কিশোরগঞ্জগামী যাত্রী আলম বলেন, যানজটের কারণে ট্রেন যেন মিস না হয়, তাই সেহরি খেয়েই ছেলে-মেয়ে নিয়ে স্টেশনে চলে এসেছি। ট্রেন ছাড়তে এখনও ঘণ্টাখানেক সময় লাগবে।

রাজশাহীর যাত্রী মজিদ বলছেন, ছুটি শুরু হওয়ায় আজকে মানুষের ভিড় বেশি। তারমধ্যে ট্রেনে কোনো সিট নেই। ফলে দীর্ঘ পথ ট্রেনে দাঁড়িয়ে যেতে হবে। তবে সব কষ্ট সার্থক হবে যদি ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারি।

এদিকে টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না নিরাপত্তাপ্রহরীরা । যাদের টিকিট আছে তারাই স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন।

মূলত, গত ৭ এপ্রিল থেকে ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই কার্যক্রম শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ফলে যাত্রীকে নিজের এনআইডির মাধ্যমে টিকিট কিনতে হচ্ছে। তাই, টিকিটের সঙ্গে এনআইডি মিলিয়ে তারপরেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যাত্রীদের।

নোমান গাজী নামে এক যাত্রী বলছেন, এবার স্টেশন এলাকায় শৃঙ্খলা রয়েছে। যাত্রী ছাড়া কেউ স্টেশনে প্রবেশ করতে পারছেন না। আবার ট্রেনও যথা সময়ে ছেড়ে যাচ্ছে।

কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে। সকাল থেকে সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ