বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

তাকমিলের ফল প্রকাশের বিষয়ে যা জানা গেলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সম্মিলিত কওমি শিক্ষা কমিশন আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আসন্ন ঈদুল ফিতরের পর ১০ শাওয়ালের দিকে।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) আওয়ার ইসলামের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া-এর দপ্তর সম্পাদক মাওলানা ওসিউর রহমান।

তিনি বলেন, দ্রুত সময়ে ফল প্রকাশের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। ফল প্রকাশের চূড়ান্ত তারিখ সম্পর্কে খুব শিগগিরই বৈঠক করবে বোর্ড। কওমি মাদরাসাগুলো খোলার আগেই ফলাফল প্রকাশ করতে চেষ্টা করা হবে বলে জানান তিনি। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

গেল বছরগুলোতে বিলম্বে ফল প্রকাশ করায় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় ভর্তি হতে সমস্যা হয়েছে। এ ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমাদের জানা মতে কোনো সমস্য হয়নি। কেননা, ইফতা বা তাফসির বিভাগে যারা ভর্তি হন তাদের দাওরার ফলাফলের উপর নির্ভর করতে হয় না। প্রত্যেক মাদরাসায় পৃথক ভর্তি পরীক্ষা নিয়েই তাখাস্সু-স জামাতে ভর্তি নেয়া হয়ে থাকে।

তিনি মনে করেন, এ বছরও দাওরার ফল প্রার্থীদের ভর্তিতে কোন সমস্যা হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ